জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজ জয়ের মিশনে আজ টসভাগ্যে হেরেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়।
প্রথমবারের মতো এই সিরিজে আগে ব্যাট করবে টাইগাররা। জিম্বাবুয়ে অধিনায়ক টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথম দুই ম্যাচে সহজেই জিম্বাবুয়েকে যথাক্রমে ৮ এবং ৬ উইকেটে হারিয়ে সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা।

Comments are closed.