আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকাকে দলে ফেরানোর চিন্তা ভাবনা করছে পাকস্তিান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশ সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষকসহ দেশটির ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরাও। যে কারণে আসন্ন এশিয়া কাপে দলটির দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে দলে ফেরানোর চিন্তা ভাবনা করছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরে সঙ্গে পিসিবি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাতের একটি ছবি ভাইরাল হয়। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়। বাবর-রিজওয়ানের দলে ফেরা নিয়ে।
সেই গুঞ্জন আরও জোড়ালো হয়েছে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামানের ইনজুরির পর। ইনজুরির কারণে ইতোমধ্যেই ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ফখর।
নিজেদের এক সূত্র বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানায়, ফখরকে পুনর্বাসনের জন্য লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিপোর্ট করতে নির্দেশ দিয়েছে পিসিবি। তবে এশিয়া কাপে তার খেলা এখনও অনিশ্চিত।
বিকল্প পরিকল্পনায় এখন টি-টোয়েন্টি দলে ফেরার জোরালো প্রার্থী হিসেবে দেখা হচ্ছে বাবর আজমকে। তবে তার অন্তর্ভুক্তি নির্ভর করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্সের ওপর। যদি তিনি ওয়ানডেতে ভালো খেলেন, তবে এশিয়া কাপের টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভির সঙ্গে বাবর আজমকে দেখা গেছে। তার সঙ্গে ছিলেন ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও পেসার নাসিম শাহ।ক্রিস্টিয়ানো রোনালদোর ‘বিশ্বাসে’ ইতিহাসে ভারতের সিরাজ
পাকিস্তান নিজেদের অভিযান শুরু করবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। ১৪ সেপ্টেম্বর হবে ভারত-পাকিস্তান মহারণ, আর ১৭ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের।

3 Replies to “এশিয়া কাপে ফিরছেন বাবর আজম”
Comments are closed.