অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরিয়ানকে শাস্তি দিল আইসিসি

এই ওয়েস্ট ইন্ডিজ সফরেই ইতিহাসটা গড়েছিলেন। টিম ডেভিড বনে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরিয়ান। তবে সেই ডেভিড একই সফরের শেষে শাস্তি পেলেন আইসিসিসির কাছ থেকে।

অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিডকে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার জন্য জরিমানা করেছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট কিটসে হওয়া পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে এই ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ একটি বল করেন যা লেগ সাইডে ছিল। আম্পায়ার জাহিদ বাসারাথ সেই বলকে ওয়াইড দেননি। তখন টিম ডেভিড হতাশ হয়ে দু’হাত প্রসারিত করেন।

কিন্তু ডেভিডের ক্ষেত্রে ঘটল ব্যতিক্রম ঘটনা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া পঞ্চম টি-টোয়েন্টিতে হয়েছে গত ২৮ জুলাই। আর আইসিসি ডেভিডকে দুঃসংবাদ দিল আজ; ম্যাচ শেষ হওয়ার এক সপ্তাহ পর।

আইসিসি আরও জানিয়েছে, ডেভিড তাঁর অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই। সিঙ্গাপুরে জন্ম নেওয়া এই ক্রিকেটার প্রথমবারের মতো শৃঙ্খলাজনিত কারণে ডিমেরিট পয়েন্ট পেলেন। দুই বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে তাঁকে এক টেস্ট অথবা দুটি সীমিত ওভারের ম্যাচে (ওয়ানডে অথবা টি-টোয়েন্টি) নিষেধাজ্ঞা দেওয়া হবে।

সেদিন অস্ট্রেলিয়াকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২.২ ওভারে ৩ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন ডেভিড। ওই ওভারেই আম্পায়ার লেসলি রেইফারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।

আলজারি জোসেফের ডেলিভারিটা লেগ সাইড দিয়ে বেরিয়ে যায়। তখন রেইফারের দিকে এগিয়ে গিয়ে দুই হাত প্রসারিত করে ওয়াইড হয়েছে বলে ইঙ্গিত করেন। কিন্তু বারবাডোজের এই আম্পায়ার মাথা নাড়িয়ে জানিয়ে দেন, ওয়াইড হয়নি।

তবে আম্পায়ারের এই সিদ্ধান্ত ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলেনি। ডেভিড ওই ঘটনার পরপরই ব্যাট হাতে ঝড় তোলেন; ১টি চার ও ৪টি ছক্কায় ১২ বলে করেন ৩০ রান। অস্ট্রেলিয়া ৩ ওভার ও ৩ উইকেট বাকি রেখে ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ ব্যবধানে ধবলধোলাই করে।

এনএএন টিভি