বিরাট-আনুশকার মেয়েকে ধর্ষণের হুমকি

টি-টোয়েন্টি বিশ্বকাপে চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে যায় বিরাট কোহলির দল। সেই সময় তার কন্যা ভামিকাকে ধর্ষণের হুমকি দিয়েছিলেন রামনাগেশ এক ব্যক্তি।

সোমবার বম্বে হাইকোর্ট রামনাগেশের বিরুদ্ধে দায়ের এফআইআর এবং চার্জশিট খারিজ করে দিয়েছে।

বিচারপতি গড়কড়ী এবং বিচারপতি পিডি নায়েকের ডিভিশন বেঞ্চ অভিযুক্ত ওই ব্যক্তিকে নিয়ে বড়সড় রায় দিলেন। খবর ভারতীয় গণমাধ্যমের। 

পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার রামনাগেশ আলিবাতিনি হায়দরাবাদের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। বর্তমানে পিএইচডি করার জন্য চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।

তারকা দম্পতির মেয়েকে ধর্ষণের হুমকি দিয়ে গ্রেফতার হন তিনি। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন বিরাটের ম্যানেজার আকিল্লা ডি’সুজা।

অভিযুক্ত ওই ব্যক্তি নিজের পক্ষে সাফাই দিয়ে জানান,

তিনি জয়েন্ট পরীক্ষার টপার। দেশের নামী আইটি ফার্ম থেকে ইন্টার্নশিপ করেছেন। তার বিরুদ্ধে এর আগে কোনও মামলা দায়ের হয়নি।

এই ফৌজদারি মামলা তার ক্যারিয়ার নষ্ট করে দেবে। বিদেশে মাস্টার্স করার স্বপ্নও ভেঙে যাবে।

অভিযুক্তের আর্জিতে সাড়া দেয় আদালত, আর তাতে সম্মতি জানান বিরাটের ম্যানেজারও।

আরও পড়ুন:

এন এ এন টিভি