ডা. জাফরুল্লাহ চৌধুরী, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ও ট্রাস্টি।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী সারাজীবন যতটা না ভেবেছেন নিজের কথা, তার চেয়ে অনেক বেশি ভেবেছেন দেশের কথা, দেশের জনগণের কথা।
এমনকি তিনি মরণোত্তর দেহদানের মাধ্যমে নিজের শরীরকেও মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছেন।
গত পাঁচ দশক ধরেই কোনও না কোনওভাবে আলোচনায় ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
নানাভাবে তিনি যে আলোচনায় ছিলেন তার মধ্যে একটি বড় অংশে ছিল-গরীবের ডাক্তার বলে পরিচয়।
ইংল্যান্ডে থাকার সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে প্রকাশ্যে পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে ফেলে বিশেষ অনুমোদন নিয়ে ভারতে গিয়েছিলেন তিনি।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গণি ওসমানীকে বহনকারী যে হেলিকপ্টার হামলার শিকার হয়েছিল তাতে জাফরুল্লাহও ছিলেন।
মুক্তিযুদ্ধের সময়ে আগরতলার মেলাঘরে তার গড়ে তোলা বাংলাদেশ ফিল্ড হাসপাতালের
ধারাবাহিকতাতেই স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোগিতায় সাভারে গড়ে তোলেন গণস্বাস্থ্য কেন্দ্র।
জাফরুল্লাহর মৃত্যুতে শোক বার্তায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক বলেছেন,
ডা. জাফরুল্লাহ মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন।
তিনি মুক্তিযুদ্ধকালে মেডিকেল টিমের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে এবং জনস্বাস্থ্য উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন:
- ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই
- দেশের ৫৩টি জেলা দাবদাহে অতিষ্ঠ
- ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
- ‘ ডা. জাফরুল্লাহ এর মতো দ্বিতীয় একটা মানুষ এখনো দেখিনি’
- ভালো খেলার উপায় সৌম্যকে খুজতে হবে: হাবিবুল
- নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ আগামী ২৪ এপ্রিল
- দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম
- নির্বাচনে বিএনপি সরাসরি না এলেও ঘোমটা পরে আসবে: সেতুমন্ত্রী
- পায়রায় বন্দরে রেকর্ড পরিমাণ কয়লা নিয়ে একটি জাহাজ
- শিশুবক্তা মাদানীর জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত
- 7ভালো খেলার উপায় সৌম্যকে খুজতে হবে: হাবিবুল
- ৩০ এপ্রিল সালমানকে ফের হত্যা করার হুমকি প্রদান!
- নুসরাত জাহান রাফির চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
- কেজিতে বেড়েছে ৬০ টাকা পোলাওয়ের চালের দাম
- রুদ্ধশ্বাস ম্যাচে কোহলিদের হার; নারী সমর্থকের অঝোর কান্না

Comments are closed.