ভালো খেলার উপায় সৌম্যকে খুজতে হবে: হাবিবুল

অনেক দিন ধরেই রানের মধ্যে সেভাবে দেখা যাচ্ছে না ক্রিকেটার সৌম্যকে । আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ফিফটি ২০২১ সালের জুলাইয়ে।

সেই সৌম্য যেন হারিয়েই গেছেন! মাঝেমধ্যে তাঁর ব্যাট ঝলসে উঠলেও পারফরম্যান্স অনেক দিন ধরেই ধারাবাহিক নয়। জাতীয় দলেও তাই এখন তিনি ব্রাত্য।

গত অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁকে ফেরানো হলেও সৌম্য দাগ কাটার মতো কিছুই করতে পারেননি।

ঢাকা প্রিমিয়ার লিগে এবার মোহামেডানের হয়ে খেলছেন সৌম্য। কিন্তু ঘরোয়া ক্রিকেটেও নেই পারফরম্যান্সের ধারাবাহিকতা।

অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৫৬ ও লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে করা ৪১ রানের বাইরে বলার মতো রান নেই।

ফতুল্লা স্টেডিয়ামে আজ মোহামেডান-ব্রাদার্সের ম্যাচ দেখতে গিয়ে সৌম্যের পারফরম্যান্স নিয়ে হতাশাই প্রকাশ করলেন

জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

তবে জানিয়েছেন, পারফরম্যান্সে অধারাবাহিক হলেও সৌম্য এখনো তাঁদের রাডারের বাইরে চলে যাননি,

‘সৌম্যর কাছে যে প্রত্যাশা, তার কাছ থেকে সে অনুযায়ী পারফরম্যান্স পাচ্ছি না। কিছুদিন আগেও সে জাতীয় দলে ছিল।

বাংলাদেশের হয়ে তাঁর অনেক ভালো পারফরম্যান্স আছে। ম্যাচ জেতানো পারফরম্যান্সও আছে।

ওর সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। সে এখনো আমাদের চিন্তা-ভাবনার মধ্যেই আছে।’

সৌম্যকে ধারাবাহিক পারফরম্যান্সে ফেরাতে তাঁকে সব রকম সমর্থনই দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাবিবুল,

‘যে মানসিক সমর্থন দরকার, সেটি সব সময়ই তাঁকে দেওয়া হয়। মাঝেমধ্যে ক্রিকেটারদের নিজেদেরই নিজেদের বাঁচাতে হয়।

সে অনেক দিন ধরে খেলছে, নতুন ক্রিকেটার তো নয়। যথেষ্ট অভিজ্ঞ। তাই কীভাবে সে ভালো খেলবে, সেটির উপায় তাঁকেই খুঁজে বের করতে হবে।’

তবে পরামর্শ তো দেওয়া যায়ই। সেটা দিতে গিয়েই হাবিবুল বলেছেন, ‘সব ব্যাটসম্যানেরই একটা ব্যাটিং পরিকল্পনা থাকে।

সেটা হতে পারে সে কোন বোলারকে মারবে, কোন বোলারকে মারবে না, মাঠের কোন দিক ছোট, কোন দিকে বাতাস আছে এমন কিছু।