ফুটবলে পাঁচ বিশ্বকাপ খেলা মেক্সিকোর সাবেক গোলরক্ষক আন্তনিও কারবাহাল ৯৩ বছর বয়েসে ইন্তেকাল করেছেন।
এই কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে মেক্সিকোর ফুটবল ফেডারেশন।
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক আন্তোনিও কারবাহাল পরিচিত ছিলেন ‘তোতা’ নামে।
প্রসঙ্গত, বিশ্ব মঞ্চে তার ফুটবল শুরু হয় ১৯৫০ সালে ব্রাজিলে বসা আসর থেকে।
এরপর সুইজারল্যান্ডে বসা ১৯৫৪ বিশ্বকাপ, সুইডেনে ১৯৫৮ বিশ্বকাপ, চিলিতে ১৯৬২ বিশ্বকাপ এবং ইংল্যান্ডে ১৯৬৬ বিশ্বকাপ খেলেন এই কিংবদন্তি।
এ পাঁচ বিশ্বকাপে ১১টি ম্যাচে মেক্সিকোর গোলবার সামাল দেন তিনি।
ফুটবলের বড় মঞ্চে তার পাঁচবার বিশ্বকাপ খেলার রেকর্ডটি স্থায়ী ছিলো ৩২ বছর। কারণ ১৯৯৮ বিশ্বকাপে তার রেকর্ড স্পর্শ করেন জার্মান কিংবদন্তি লোথার মাথেউস।
এরপর সেই রেকর্ডে ক্রমে নাম লেখান তোতা’র স্বদেশী রাফায়েল মার্কুয়েস, আন্দ্রেস গুয়ার্দাদো ও গিয়েরমো ওচোয়া, ইতালির জানলুইজি বুফ্ফন।
আর এই তালিকায় ২০২২ সালের বিশ্বকাপ খেলে যুক্ত হন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আর্জেন্টিনার লিওনেল মেসি।
মেক্সিকোর এই কিংবদন্তি জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ৪৮ ম্যাচে মাঠে নেমেছিলে।
অপরদিকে, ক্লাবের জার্সিতে খেলেছেন ৪০৯ ম্যাচ। ক্লাব পর্যায়ে তার অধিকাংশ সময় কেটেছে মেক্সিকোর ক্লাব লিওতে।
১৬ বছর এই ক্লাবের জার্সিতে খেলেছেন তিনি। ম্যাচ খেলেছেন ৩৬৪টি।
তবে মেক্সিকোর এই কিংবদন্তি গোলরক্ষক ফুটবল ছেড়ে দিলে যোগ দেন কোচিং ক্যারিয়ারে।
শুরুতে ১৯৬৯ সালে লিওনের কোচ ছিলেন। এরপর ১৯৭৯ থেকে ১৯৮১ নিজ দেশের জাতীয় দলের কোচ।
এছাড়া কোচিং করিয়েছেন অ্যাতলেতাস চ্যাম্পেসিনোস ও অ্যাতলেতিকো মরেলিয়া ক্লাবকেও।
আরও পড়ুন :
- দেশে আরও ২২ জনের করোনা শনাক্ত
- বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে পাকিস্তান!
- গাজীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজছাত্রীকে হত্যা
- চিকেন বার্গার খেয়ে চরম বিপাকে রাশমিকা!
- বকশিশ নেয়া ও দেওয়া নিষিদ্ধ; হাইকোর্টের বিজ্ঞপ্তি
- রাইস কুকার কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
- কয়েলের আগুনে পুড়ে নিঃস্ব ভ্যান চালকের পরিবার
- ভাতিজার মৃত্যুর খবর শুনে মারা গেলেন চাচাও!
- চট্টগ্রামে লরির কন্টেইনার উল্টে পড়ে ২ যাত্রী নিহত
- ঘূর্ণিঝড় মোচার আশঙ্কায় ফসল তুলতে গিয়ে গলদঘর্ম চাষিরা
- নারায়নগঞ্জে ১৮ মাস পর শিশু বাচ্চার পেট থেকে বের হলো ”মোপ”
- ছেলেকে হত্যা: প্রতিবন্ধী বাবার পাশে জেলা প্রশাসক
- লক্ষ্মীপুরে যুবক হত্যায় বাবা-ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
- কয়েক ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ‘মোখা’
