কক্সবাজারের রামুতে দুর্গম জনপদ ঈদগড় ইউনিয়নের ঈদগড় বাজারে অগ্নিকান্ডে ১০ টি দোকান ও দুইটি মিল ভস্মীভূত হয়েছে।
ঈদগড় বাজারের আব্দুল হাই নামের এক ব্যক্তির লাকড়ীর মিল থেকে ১০ মে বুধবার সকাল ৭ টার দিকে আ’গুনের সুত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা।
এতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটির অধিক।
ঈদগড়ের সংবাদকর্মী হামিদুল হক জানান, বাজারের দক্ষিণ পাশে চেক গেইট এলাকার আব্দুল হাইর লাকড়ি তৈরির মিল থেকে আগুনের সূত্রপাত ঘটে।
প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয় এলাকাবাসী ও রামু ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভয়াবহ আগুনে লাকড়ির মিল, একটি রাইচমিল,রাইচমিলে রক্ষিত বিপুল পরিমাণ ধান, চাল এবং বোরহান উদ্দিন, ফোরকান আহমদ, আবুল হোসেন সহ বিভিন্ন জনের মালিকানাধীন দশটি দোকান ভস্মীভূত হয়েছে।
অগ্নিকান্ড নির্বাপনের সময় একজন ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয় প্রায় ৫ ব্যক্তি আহত হয়।
তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আগুনে প্রায় দুই কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী দোকান মালিকরা।
রামু ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সুমেন বড়ুয়া জানান, দুর্ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় আমাদের যেতে একটি বিলম্বিত হয়েছে।
তবে আমরা সর্বোচ্চ দ্রুত ঘটনাস্থলে পৌছেঁ অগ্নিকান্ড আমাদের নিয়ন্ত্রণে আনি। তবে, ক্ষয়ক্ষতির পরিমান সঠিক বলা যাচ্ছে না এটি তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন :
