সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা

সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের বিশ্বনন্দিত ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে টাইগার অলরাউন্ডারকে। গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ডিএমপির আদাবর থানায় সাকিবের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করা হয়।

এ ছাড়া এই মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জন। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছন। ডিএমপির আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান।

এনএএন টিভি

Share this news as a Photo Card