সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজকের সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আয়ারল্যান্ড ব্যাটিং নিয়েছে।
প্রথম দুই ম্যাচে রানের রেকর্ড গড়া বাংলাদেশকে আগে বোলিং করতে হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। ইয়াসির আলী রাব্বি বাদ পড়েছেন।
তার জায়গায় দলে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি এই অলরাউন্ডার।
অপরদিকে, আয়ারল্যান্ড গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে।

Comments are closed.