৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

দ্রুত চার উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। ২০ ওভারের খেলা হয়নি এখনও। উনিশতম ওভারে বোল্ড হয়ে যান সাকিব আল হাসান।

ওয়াশিংটন সুন্দরকে স্লগ সুইপ করতে গিয়ে খাড়া ওপরে তুলেছিলেন সাকিব। উইকেটের পেছনে আরেকটু হলেই সংঘর্ষ হয়ে যেত শিখর ধাওয়ান ও মোহাম্মদ সিরাজের।

সেটি হয়নি, সাকিবকে ফিরতে হয়েছে ২০ বলে ৮ রান করে।

৬৬ রানে চতুর্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

এর আগে সাকিবকে ভুগিয়েছেন উমরান মালিক। তার বল আঘাত করেছিল সাকিবের হেলমেটে।

ছুটে এসেছিলেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। সাকিব অবশ্য ঠিকঠাকই আছেন।

এর আগে একটি বল ডাক করতে গিয়ে পাঁজরে আঘাত পেয়েছিলেন সাকিব।

লিটন দাস, শান্ত, বিজয় কেউ বড় কোনো স্কোর করতে পারেননি।

Share this news as a Photo Card