শুভমান গিল ও ঋদ্ধিমান সাহার ব্যাটিং তান্ডবে রানের পাহাড় গড়েছে গুজরাট টাইটান্স।
আইপিএল ১৬তম আসরের ৫১তম ম্যাচে রোববার মুখোমুখি হয় গুজরাট-লখনৌ সুপার জায়ান্টস।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে গুজরাটকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় লখ্নৌ।
আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন গুজরাটের দুই ওপেনার শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা।
ওভারে ১৪২ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন ঋদ্ধিমান। ৪৩ বলে ১০টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৮১ রান করে ফেরেন তিনি।
ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে শুভমান গিলের সঙ্গে ২৩ বলে ৪২ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি ১৫ বলে ২৫ রান করে ফেরেন।
এরপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে ২৪ বলে ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শুভমান।
৫১ বলে দুটি চার আর ৭টি ছক্কার সাহাযে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেন শুভমান গিল।
১২ বলে দুই চার আর এক ছক্কায় ২১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ‘মিলার কিলার’।
শুভমান গিল ও ঋদ্ধিমান সাহার ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৭ রানের বিশাল সংগ্রহ করে গুজরাট।
আরও পড়ুন :
- এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস; গ্রেফতার দুই
- ক্রমাগত বেড়েই চলেছে নারায়ণগঞ্জে তাপমাত্রা
- নোয়াখালীতে প্রবাসী বন্ধুর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ
- রূপগঞ্জে ঈদগাহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন
- প্রধানমন্ত্রী না ফিরলে বাংলাদেশে গণতন্ত্রও ফিরত না
- বরফ পানিতে ডুব দিলেন সাহসী অভিনেত্রী রাকুলপ্রীত
- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দ্রুত গতিতে ৬ লেন হচ্ছে
- কৃষকরা খুশি সুনামগঞ্জে বোরোর বাম্পার ফলনে
- নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েল ফ্যাক্টরিতে আগুন
- রায়পুরায় বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন
- খুলনায় সেফটিক ট্যাংকে থাকা গ্যাসে ২ যুবকের মৃত্যু
- পাইকপাড়ায় গৃহবধূর নৃশংস হত্যার যোগসূত্র মিলেনি এখনও

Comments are closed.