ফতুল্লায় স্বামীর সাথে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলীগঞ্জে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে রাবেয়া আক্তার (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।

নিহত রাবেয়া আক্তার ফরিদপুর জেলার ভাংগা থানার কাউলীপাড়ার নিচিন্দাপুরের মৃত নূর ইসলামের মেয়ে।

এ ঘটনায় আত্মহত্যার অভিযোগে পুলিশ নিহতের স্বামী মোঃ রবিউল মাদবর (২৩) কে আটক করেছে পুলিশ।

আটককৃত রবিউল পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার কাজির হাওলা গ্রামের মৃত জাফর মাতবরের পুত্র।

রবিউল মাদবর স্ত্রীকে নিয়ে ফতুল্লায় আলীগঞ্জ পূর্বপাড়ার হাজী আসাদ আলীর বাড়ির ভাড়াটিয়া। সে পেশায় অটোরিক্সা চালক।

এ ঘটনায় নিহতের ভাই মোঃ রানা বাদী হয়ে আত্মহত্যা অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখ করে, তিন বছর পূর্বে পারিবারিক ভাবে রবিউলের সাথে রাবেয়া আক্তারে বিয়ে হয়।

তাদের দাম্পত্য জীবনে জুনায়েদ নামের দেড় বছরের একটি শিশু সন্তান রয়েছে।

বিয়ের পর হতে নানা অজুহাতে রবিউল রাবেয়াকে শারীরিক এবং মানষিক ভাবে নির্যাতন করে আসছিলো। এ নিয়ে পারিবারীক ভাবে একাধিকবার শালিসী বৈঠক হয়।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বাদীর ভাইয়ের স্ত্রী বাদী কে ফোন করে জানায় যে তার বোন রাবেয়া আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।

আটককৃত রবিউল জানায়, মোবাইল ফোনের কথা বলা নিয়ে তার স্ত্রীর সাথে কথাকাটাকাটি হয়।

এ নিয়ে তার অনুপস্থিতিতে স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জিয়াউর জিয়া জানায়, নিহতের ভাইয়ের দায়ের করা আত্মহত্যা মামলায় নিহতের স্বামী কে গ্রেফতার করা হয়।

 

আরও পড়ুন :

এনএএন টিভি