দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ বন্ধের সুপারিশ করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ক্রিকেট কমিটি। এমসিসি দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজের কোনো অর্থ খুঁজে পাচ্ছে না।
ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থাটি ২০২৭ সালের বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ক্রিকেট কমিয়ে আনার পক্ষে।
শুধুমাত্র বিশ্বকাপের বছর দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ খেলার পক্ষে এমসিসি।
এমসিসিরি ক্রিকেট কমিটির সভায় এ ব্যাপারে পর্যালোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন এমসিসির ক্রিকেট কমিটির সভাপতি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিং,
শ্রীলংকার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী, পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা,
স্ট্রেলিয়ান সাবেক তারকা জাস্টিন ল্যাঙ্গার, ভারতীয় সাবেক তারকা ঝুলন গোস্বামী ও ইংল্যান্ডের সাবেক অধিনাক ইয়ন মরগান।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এমসিসি। বিজ্ঞপ্তিতে জানায়,
ওয়ানডে কমিয়ে আনলে মান বেড়ে যাবে এই সংস্করণের। খেলোয়াড়দের ওপর অহেতুক খেলার ধকলও পড়বে না। সব খেলাই হবে অর্থপূর্ণ, প্রাসঙ্গিক।
ওয়ানডে কমিয়ে দিলেও টেস্টের গুরুত্ব আরও বাড়াতে বলছে তারা। টেস্ট ক্রিকেটের জন্য তহবিল গঠন করতে বলছে তারা।
আরও পড়ুন :
- ১০ বছরে ৭ বার স্বামীকে গ্রেপ্তার করালেন স্ত্রী
- ডেঙ্গু শনাক্তে নতুন রেকর্ড, ৫ জনের মৃত্যু
- কথা বলার সময় নেই, তাদের বিদায় চাই: মির্জা ফখরুল
- আইন নিয়ন্ত্রণে নরসিংদীর নবাগত পুলিশ সুপার-সাংবাদিকদের সভা
- ফ্রিজেরর কম্প্রেসার বিস্ফোরণ; একই পরিবারের ৭ শিশুসহ নিহত ১০
- ‘শান্তি সমাবেশ’-এ ২৫০ গাড়ির বহর নিয়ে ঢাকায় যাচ্ছেন জাহাঙ্গীর
- দুর্নীতির দায়ে সাবেক ওসি ফিরোজ ও তার স্ত্রী সাবরিনার কারাদণ্ড
