মেয়েকে সঙ্গে রাখার অনুমতি না পেয়ে আসন্ন এশিয়ান গেমস থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তানি নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ।
সবশেষ নারী ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর সব আলো কেড়ে নিয়েছিলেন বিসমাহ মারুফের কন্যা।
দুই দলের ক্রিকেটারদের পাকিস্তান অধিনায়কের মেয়ে ফাতিমাকে আদর করার দৃশ্য ভাইরাল হয়। বিশ্বকাপে ড্রেসিংরুমে মেয়ে ফাতিমাকে রেখে সব ম্যাচ খেলেছিলেন বিসমাহ।
কিন্তু আসন্ন এশিয়ান গেমসে মেয়েকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি টুর্নামেন্টের কর্তৃপক্ষও। মেয়েকে নিতে পারবেন না বলে টুর্নামেন্ট থেকেই নিজের নামই প্রত্যাহার করে নিয়েছেন বিসমাহ।
চীনের হাংঝুতে আয়োজিত হতে যাওয়া এশিয়ান গেমসের নিয়মানুযায়ী, এবারের আসরে এথলেটরা ভিলেজে নিজেদের সন্তানদের সঙ্গে নিতে পারবেন না।
আর তাই পাকিস্তানি এই ব্যাটার নিজের মেয়েকে সঙ্গে নিয়ে খেলতে যেতে পারবেন না। এ কারণে পাকিস্তান দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
এ ব্যাপারে পাকিস্তানের নারী ক্রিকেটের প্রধান তানিয়া মল্লিক বলেন,
‘বিধি-নিষেধের কারণে কন্যাশিশুকে গেমস ভিলেজে নিতে পারছে না—এমন কারণে এ ইভেন্টে বিসমাহ মারুফের সার্ভিস মিস করাটা দলের জন্য দুর্ভাগ্যজনক।’
আর বিসমাহর না থাকা নিজেদের জন্য কষ্টকর করে বলে জানিয়েছেন দলটির অধিনায়ক নিদা দার। তিনি বলেন,
‘আয়োজকদের নিয়মের কারণে বিসমাহ মারুফ দলের সঙ্গে যোগ দিতে পারছে না, এটি শোনা কষ্টকর ছিল।
অনেকদিন ধরে বিসমাহকে চিনি বলে আমি বুঝি, পাকিস্তানের প্রতিনিধিত্ব করা তার কাছে কতটা বিশাল ব্যাপার।’
এর আগে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসেও নিজের মেয়েকে সঙ্গে রাখতে পারেন নি তিনি।
তবে সেবার মেয়ে এবং তার দেখভালের জন্য নিজের মাকে আলাদা করে হোটেলে রেখে খেলেছেন তিনি।
আরও পড়ুন :
- আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ হবে শুক্রবার
- চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- লিওনেল মেসির কারণে মায়ামির জার্সি বিক্রি বেড়েছে ২৫ গুণ
- তালায় অনলাইন জুয়াসহ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত
- ২৭ জুলাই রাজধানীর যে সড়কগুলোয় হতে পারে তীব্র যানজট
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
- ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
- নরসিংদী জেলা প্রশাসকেকে জেলা মহিলা শ্রমিক লীগ কমিটির ফুলেল শুভেচ্ছা
- এসএসসির ফল প্রকাশ শুক্রবার ১১টায়

Comments are closed.