বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর নাগাদ চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। তবে এ বিষয়ে কথা বলতে তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সাড়ে তিন ঘন্টা মিটিং শেষে গনভবন থেকে বের হলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশসেরা ওপেনার জানান তিনি তার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
প্রসঙ্গত, অবসরের সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করতেই মূলত প্রধানমন্ত্রী তাকে ডেকেছিলেন এই টাইগার ওপেনারকে। যেখান এই সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি মুর্তজার পরামর্শে তামিম প্রধানমন্ত্রীর বাসভবনে দুপুর ২টা বেজে ৩৩ মিনিটে পৌঁছান।
তার অবসর ভাঙা নিয়ে গণমাধ্যমে বলেন,
‘আজ শুক্রবার (০৭ জুলাই) দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন।’
‘উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে।’
‘আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব।’
‘তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল।’
‘মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’
আরও পড়ুন:

Comments are closed.