ওয়ালটনের প্রিমো আর টেন এখন পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে

প্রিমো আর টেন’ নামের সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টফোন নিয়ে এলো দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। এতে প্রথমবারের মতো যোগ করা হয়েছে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম । ভার্চুয়াল র‌্যামের দুর্দান্ত ফিচারের এইচডি প্লাস রেজুলেশনের বিশাল ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে ৪ জিবি ফিজিক্যাল র‌্যাম, পর্যাপ্ত স্টোরেজ ও শক্তিশালী ব্যাটারি, এআই ট্রিপল ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার।

ওয়ালটনের নতুন এই ফোনে আরও রয়েছে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম, সঙ্গে ৪ জিবি এলপিডিডিআর৪এক্স ফিজিক্যাল র‌্যাম থাকায় গ্রাহক ফোনটিতে ৮ জিবি র‌্যামের সুবিধা। এই ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশি। বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে।

রয়েছে ৬৪ জিবি স্টোরেজ। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। নতুন এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫২৮ ইঞ্চি এইচডি প্লাস ভি-নচ ডিসপ্লে, যার রেজুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। আইপিএস ইনসেল প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। এ ছাড়াও ফোনটিতে ১.৮ গিগাহার্টজ গতির ইউনিসক টাইগার টি৬১০ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির অটোফোকাস এআই ট্রিপল ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং আরেকটি ২ মেগাপিক্সেল ডেফথ সেন্সর। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনটিতে উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে।

ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে ৪৮৫০ এমএএইচ হাই-ক্যাপাসিটি লি-পলিমার ব্যাটারি। ফোনের সুরক্ষায় রয়েছে ফেস আনলক, মাল্টি-ফাংশনাল সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর। ফোনটি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় তিনটি রঙে। রঙগুলো হলো বটল গ্রিন, ফোর্ড ব্লু এবং মিডনাইট গ্রিন।

প্রিমো আর টেন নামের ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৯০ টাকা।