মাস্কের সিদ্ধান্তের বিরোধিতা করে টুইটারের চাকরি হারালেন কর্মী

টুইটারের নতুন মালিক ইলন মাস্কের সিদ্ধান্তের বিরোধিতা করে টুইট করেছিলেন প্রতিষ্ঠানটির এক কর্মী। টুইটার ব্যবহার করেই তাঁকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক। ওই কর্মী একজন ডেভেলপার। তিনি টুইটারের অ্যান্ড্রয়েড সংস্করণ বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন।
গত মাসে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। এর পর থেকে টুইটারে নিজের পদ হিসেবে তিনি ‘চিফ টুইট’ লিখে রেখেছেন। টুইটার কেনার পর থেকে কর্মী ছাঁটাইসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। তবে ইলন মাস্ক এসব গায়ে মাখছেন না।

Share this news as a Photo Card