স্মার্টফোন এ হবে অবিশ্বাস্য চার্জ মুহূর্তেই!

আধুনিক যুগে ছোট থেকে বড় সবার হাতে হাতে এখন স্মার্টফোন ।

মানবজীবনের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর এক অবিচ্ছেদ্য অংশ এখন স্মার্টফোন ।

একটা সময় ছিল যখন মানুষ ফোন কেনার ক্ষেত্রে প্রথমেই দেখত ক্যামেরা আর ফোনের স্টোরেজ।

বর্তমানে সে চর্চা বদলে গেছে। এখন মানুষ ফোন ক্রয়ের সময় সবার আগে দেখে ফোনটি কত দ্রুত চার্জ হবে।

ইতোমধ্যে বিভিন্ন ফোন কোম্পানিগুলো ফাস্ট চার্জিং প্রযুক্তির চার্জার সরবরাহ করা শুরু করেছে।

যেগুলোর মাধ্যমে কয়েক মিনিটেই ফোনকে ফুল টার্জ করা সম্ভব।

এবার সেসব সংস্থাকেও পেছনে ফেলে দিতে চলেছে স্মার্টফোন কোম্পানি অপো।

সম্প্রতি এ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, খুব দ্রুতই তারা বাজারে নিয়ে আসতে চলেছে একটি ৩০০ ওয়াটের চার্জার।

যে চার্জার দিয়ে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই স্মার্টফোন শূন্য থেকে পঁচিশ শতাংশ চার্জ হতে পারবে।

নতুন এ সুপার ফাস্ট চার্জিং চার্জার আনার কথা জানালেও এ ফাস্ট চার্জারের দাম সম্পর্কে এখনো কোনো ধারণা দেয়নি স্মার্টফোন সংস্থা অপো।

আরও পড়ুন:

এনএএন টিভি