দাগঙ্গাপ্রবন এলাকায় শান্তি সুবাতাস গড়ে তুলতেয়ঁড়ঃ;বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়িয়ঁড়ঃ; এই স্লোগান কে সমনে রেখে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে জনসচেতনতা মূলক
সভা করেছে রায়পুরা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬জানুয়ারি) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়ন বিট পুলিশি ও রায়পুরা থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ করা হয়।

দীর্ঘদিন যাবৎ মারামারি হানাহানি দাঙ্গাপ্রবন এলাকায় শান্তি সুবাতাস গড়ে তুলতে স্বাধীনতা পদক প্রাপ্ত ভাষা সৈনিক এ কে এম বজলুর রহমান ও শাহানা বেগম ফাউন্ডেশনের পরিচালক,পাড়াতলী
ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগের আহবায়ক আলহাজ¦ ফেরদৌস কামাল জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধূরী পাড়াতলী ইউনিয়নে ইভটিজিং, মাদক বিরোধী, বিট এলাকার আইন শৃঙ্খলা সকল পরিস্থিতি সম্পর্কে সচেতনতা মূলক আলোচনা রাখেন।
এ সময় রায়পুরা থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান, বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মীর মাহবুবুর রহমান, পাড়াতলী ইউনিয়নের বিট অফিসার এসআই দীপংকার দাস, পাড়াতলী ইউনিয়ন বিট এর সহকারী বিট অফিসার এ এস আই খোকন মিয়া,
পাড়াতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম ভেন্ডার, পাড়াতলী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোগল মিয়া, পাড়াতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন দুদু, পাড়াতলী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আমজাদ আলী, পাড়াতলী ইউনিয়ন যুবলীগ ইকরাম হোসেন, সমাজ সেবক বাচ্চু মিয়া, আশরাফ মেম্বার,জোহর মিয়া মেম্বার,আ: লতিফ মেম্বার, পাড়াতলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
