আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। আজ বাজারে ডলারের দাম বেড়েছে। গত সপ্তাহে টানা কয়েক দিন ডলারের দাম কমার পর সপ্তাহের শেষ দিন দাম কিছুটা বৃদ্ধি পায়। সেই ধারাবাহিকতায় দাম আজও বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২২ দশমিক ১৯ টাকা ও সর্বনিম্ন দাম ১২২ দশমিক ১০ টাকা। আজ ডলারের গড় দাম ১২২ দশমিক ১৩ টাকা। গত জুলাই থেকে চলতি নভেম্বর পর্যন্ত ডলারের দাম ওঠানামা করছে।
আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ মুদ্রার দাম বেড়েছে। এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে রুপি ও ইয়েনের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা–বাণিজ্যের খরচও ওঠানামা করে।

One Reply to “আজ দেশের মুদ্রাবাজারে বিনিময় হার”
Comments are closed.