খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
আব্দুর রশিদ সাতক্ষীরা।।
গণতন্ত্রের আপোষহীন নেত্রী, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই ধর্মীয় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মহসিন আলমের উদ্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর) জুম্মার নামাজের পরে সাতক্ষীরা পৌর ৭ নম্বর ওয়ার্ডের রইচপুরে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন।
দোয়া মোনাজাতে মোঃ মহসিন আলম বলেন, “দেশের জন্য নিবেদিতপ্রাণ ও আপোষহীন নেত্রী খালেদা জিয়ার সুস্থতা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ।”তিনি দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য যে ত্যাগ ও অবদান রেখেছেন, তা আমরা চিরস্মরণীয় মনে রাখি। আমরা তাঁর দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।” মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে তাঁর সুস্থতা ও দেশের জনসেবায় পুনরায় সক্রিয় হওয়ার জন্য প্রার্থনা জানানো হয়।
রইচপুর উত্তর-পশ্চিম পাড়া দারুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুর রহমান দোয়া মোনাজাত পরিচালনা করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য লাভ এবং পুনরায় জনসেবায় অবতীর্ণ হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।
দোয়ায় মাওলানা আমিনুর রহমান বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে সর্বজন স্বীকৃত এই সম্মানী ব্যক্তিকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েন না।”
এছাড়াও, মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং সার্বিক কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবৃন্দ কামরুজ্জামান পলাশ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম, সাতক্ষীরা জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রউফ, বিএনপির অন্যতম সদস্য মোঃ মনিরুজ্জামান মনি, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মফিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ হাসানুজ্জামান সবুজ, সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান। এছাড়াও, স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও হাফেজ আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
