দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় হাসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সে চলমান এসএসসি পরীক্ষার পরীক্ষার্থী ছিল।
রোববার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে বিরামপুর উপজেলার পল্লবী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাছান বিরামপুর উপজেলার থানাপাড়া এলাকার মিলন মিয়ার ছেলে।
বিরামপুর থানা পুলিশের উপ পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, তারা দুই বন্ধু মোটরসাইকেল যোগে বিরামপুর পল্লবী মোড় থেকে অবসর মোড়ের দিকে যাচ্ছিল দুই বন্ধু হাসান ও নাঈম। এ সময় মাছের পোনা বহনকারী পিকআপ ভ্যান তাদেরকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পরে গুরুতর আহত হন হাসান।
এ সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে ঘটনার পরপরই পিকআপ ভ্যানসহ ঘাতক চালক পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ।
