সিলেটের কোম্পানীগঞ্জের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। সাজা থেকে বাঁচতে এই দীর্ঘ সময় ধরে পালিয়ে ছিলেন তিনি। গতকাল বুধবার রাতে সিলেট নগরের আম্বরখানা গোল্ডেন টাওয়ার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মজাম উদ্দিন ওরফে তেরা মিয়া (৪৮)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্রে জানা গেছে, ২০১১ সালে সিলেটের কোম্পানীগঞ্জে একটি হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন মজাম উদ্দিন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, র্যাবের হস্তান্তরের পর ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

One Reply to “১৪ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার”
Comments are closed.