৪ উইকেট নিয়ে শেষ ম্যাচে ভারতকে হারালো টাইগ্রেসরা

এশিয়া কাপ জয় দিয়ে ইতিহাস তৈরি হয়েছিলো মালয়েশিয়াতে। তবে ভারতকে নিজের দেশের মাটিতে হারানোর স্বাদ বাংলাদেশের জন্য বেশ মধুর। ভারতকে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৪ উইকেটে হারিয়ে শেষটা দারুণ খেলে আজ দেশকে সেই স্বাদ এনে দিলেন বাংলাদেশ নারী দল।

এর আগের ম্যাচে তীরে গিয়ে তরি ডোবার হতাশা কুঁড়ে খেয়েছিলো বাংলাদেশকে। তখন সিরিজ জয়ের আশাও থাকতো ভালো ভাবে।

তবে যা হয়েছে তা পুরোনো, নতুন দিনে নতুন উদ্যোমে নেমে ভারতকে আবারও একই চোখরাঙ্গানি দিয়ে গেছে বাংলাদেশ নারীরা।

শুরুতে সফরকারী ব্যাটারদের আয়ত্বের মাঝেই আটকে দেয়া। এরপর ব্যাটাররা দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে আসা।

টপ অর্ডারে দুই ব্যাটারের ১৬ রান করতেই বিদায়ে ভয় লেগেছিল। কিন্তু শামীমা সুলতানা ও নিগার সুলতানার জুটি বাংলাদেশকে সাহস যোগায়।

দুজনে ৪৬ রানের জুটি গড়েন। নিগার ১৪ রানে ফিরলে শঙ্কা জাগে আবারও।

তবে শামীমা একপ্রান্ত আগলে আর সুলতানা (১২) ও নাহিদা (১০) অপরপ্রান্তে ছোট ক্যামিও খেলে দলকে জিতিয়ে দেন। শামীমা ৪৬ বলে ৩ চারে ৪২ রানের ইনিংস খেলেন।

মিরপুরে টানা দ্বিতীয় ম্যাচে ভারত ব্যাটারদের হাত খুলে খেলতে দেয়নি বাংলাদেশ নারীরা।

শুরু থেকেই নিয়মিত উইকেট নিয়ে রান চেকে রেখেছিল।

এক সময় মনে হয়েছে আগের ম্যাচের মতো এবারও একশ রান হবে না ভারতের। সেই বাধাটা টপকে যায় তারা।

বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন শুরুর দিকের ব্যাটারদের আটকে দেন।

দুই ওপেনারকে তুলে নেন অফস্পিনার সুলতানা খাতুন। ৪ ওভারে মাত্র ২ রান দেন তিনি।

পরের দিনে লেগ স্পিনার তরুন রাবেয়া খাতুন ভারতের লেজের ব্যাটারদের আটকেছেন। ৪ ওভারে মাত্র ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন এ স্পিনার।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card