দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।
শনিবার (১০ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ
অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘু চাপের সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন :
- সুড়ঙ্গতে এবার নুসরাত ফারিয়া’র এন্ট্রি
- নিজের মৃত্যু সংবাদে বিব্রত সাফা কবীর!
- মোখার পর এবার আসছে ঘূর্ণিঝড় তেজ
- নোয়াখালীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধকে গলা কেটে হত্যা
- নিজের বাথরুমে গোপন নথি লুকিয়ে রাখেন ট্রাম্প
- শিশুর কান্নায় শয়নকক্ষে গিয়ে মিলল গৃহবধূর লাশ
- চুরি হওয়া নবজাত শিশুকে অবশেষে কুষ্টিয়া থেকে উদ্ধার
- সবচেয়ে বৃহৎ কুমির ক্যাসিয়াস’র ১২০তম জন্মদিন পালন
- ময়মনসিংহে ঘরে স্বামীর গলাকাটা লাশ, বিবস্ত্র স্ত্রীকে পাওয়া গেল
- নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
- সিদ্ধিরগঞ্জে পানি তোলা নিয়ে বিরোধে ভাই ও ভাবিকে কুপিয়ে জখম
- বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যুতে অভিযুক্ত এমডি-চেয়ারম্যান গ্রেফতার
- কোরবানির পশুর চামড়া সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ভেতরে আনার দাবি
