নিজের বাথরুমে গোপন নথি লুকিয়ে রাখেন ট্রাম্প

নিজের বাথরুমে পারমাণবিক কর্মসূচি ও সামরিক পরিকল্পনা সংক্রান্ত গোপন নথিসহ শত শত নথি লুকিয়ে রাখেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি ও সামরিক পরিকল্পনা সংক্রান্ত গোপন নথিসহ শত শত নথির অব্যবস্থাপনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

গোপন নথি ব্যক্তিগত জিম্মায় রাখাসহ মোট ৩৭টি অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।

৪৯ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়, যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের প্রতিরক্ষা ও অস্ত্র সামর্থ্য,

সামরিক হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সম্ভাব্য ঝুঁকির মতো বিষয়ের গোপন নথিপত্র বিভিন্ন বাক্সসহ নিজের ফ্লোরিডা এস্টেটের বলরুমে ও বাথরুমে রাখে ট্রাম্প।

নিজের বাথরুমে গোপন নথি লুকিয়ে রাখেন ট্রাম্প

এছাড়া তদন্তকারীদের কাছে মিথ্যা বলার অভিযোগও আনা হয়েছে।

তবে আসন্ন ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে চাওয়া সাবেক এই প্রেসিডেন্টের দাবি, তিনি কোনো অন্যায় করেননি।

প্রসিকিউটররা বলছেন যে, ট্রাম্প যখন প্রেসিডেন্টের অফিস ছাড়েন তখন তিনি প্রায় ৩০০ গোপন নথি মার-এ-লাগোতে নিজের অবকাশযাপন কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, মার-এ-লাগোর এই অবকাশযাপন কেন্দ্রে হাজার হাজার সদস্য

এবং অতিথিদের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে একটি বলরুমেও গোপন নথি পাওয়া গেছে।

এছাড়া, এফবিআই যখন এসব নথি নিয়ে তদন্ত শুরু করে তখনও ট্রাম্প তাদের মিথ্যা তথ্য দিয়েছেন।

ট্রাম্প তাদের বলেছিলেন, তার আইনজীবী নথিগুলো কোথাও লুকিয়েছেন বা সেগুলো ধ্বংস করা হয়েছে। নথিগুলো তার কাছে নেই বলেও জানান তিনি।

সূত্র : বিবিসি

 

আরও পড়ুন :

এনএএন টিভি