‘সুড়ঙ্গ’ ছবিটি আবারও আলোচনায় উঠে আসলো, কারণ নুসরাত ফারিয়া। নিশো’র ‘সুড়ঙ্গে’ আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া, বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন এ ছবির পরিচালক রায়হান রাফী।
এ প্রসঙ্গে নির্মাতা জনান,
‘এ ছবিতে নুসরাত ফারিয়াকে আইটেম গানে যুক্ত করা হয়েছে বিশেষ চমক হিসেবে। লাস্যময়ী এ সুন্দরীর সঙ্গে ‘কলিজা আর জান’ শিরোনামের আইটেম সংয়ে নাচতে দেখা যাবে নিশোকেও।’
রাফী বলেন,
‘আমরা আন্তর্জাতিক মানের একটা কাজ করার চেষ্টা করেছি। ফলে এই আইটেম গানে এমন একজনকে খুঁজছিলাম, যিনি এই কাজের সঙ্গে যাবেন।
ছবির ভ্যালু ক্রিয়েট হবে। দর্শকদের একটা বাড়তি আকর্ষণ তৈরি হবে।
সে ক্ষেত্রে ফারিয়া তো দুই বাংলায় কাজ করেন, ভালো নাচতে পারেন—তার প্রমাণও পেয়েছি কিছু মিউজিক ভিডিওর গানে ও সিনেমায়। তাই তাকে নেওয়া।’
এদিকে, নিজেকের ফেসবুকে আইটেম গানের একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন ফারিয়া। তবে এ বিষয়ে তিনি বলেন,
‘কাজটি করেছি। কেন করেছি, তা এখনই বলব না। সিনেমাটি মুক্তির পর বিষয়টি নিয়ে কথা বলতে চাই।’
‘কলিজা আর জান’ শিরোনামের আইটেম গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত করেছেন আরাফাত মহসিন।
গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা। ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে চরকি ও আলফা আই। ছবিটির চিত্রনাট্য করেছেন যৌথভাবে নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।
এ ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার বড় তারকা আফরান নিশোর।
‘সুড়ঙ্গে’র কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তিনি। তার বিপরীতে আছেন তমা মির্জা। ঈদে মুক্তি পাবে ছবিটি।

Comments are closed.