ঘূর্ণিঝড় মোখার কারণে অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
ঘূর্ণিঝড় মোখার ক্ষতি এড়াতে এরইমধ্যে কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সেই সঙ্গে জানানো হয়েছে, শনিবার মোখার অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।
এর আগে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাব লক্ষ্য করা যাবে।
ফলে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
আরও পড়ুন :
- ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে গ্যাস সরবরাহ বন্ধ
- ঝড়-তুফানসহ প্রাকৃতিক দুর্যোগ এ যে আমল করবেন
- মোখার প্রভাবে হাতিয়ায় বৃষ্টি, সাগর উত্তাল
- ১৪ মের পাঁচ বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে
- সোনারগাঁয়ে ১৫ গ্রামের ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত মাধ্যমিক অধিদফতর
- মেসির সাথে চুক্তির বিষয় অস্বীকার করল আল–হিলালও
- বিদেশে প্রেমিক : বিয়ের দাবিতে কিশোরীর অবস্থান বাড়িতে
- বাঁশখালী উপকূলের দেড় লাখ মানুষ ঘূর্ণিঝড় মোখার আতঙ্কে
- রফতানি উন্নয়ন ইপিবির সনদপত্রে মিলবে নগদ সহায়তা
- টিকটক করতে গিয়ে সড়কে নিহত ২ যুবক
- রুপগঞ্জে শিক্ষকদের বিরুদ্ধে নকল সরবরাহের অভিযোগ
- নারায়ণগঞ্জে জয়গোবিন্দ স্কুলে সহপাঠির ঘুষিতে দৃষ্টি হারাতে বসেছে দ্রুব
- অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ‘মোখা’, আঘাত হানতে পারে যে গতিতে
