ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে মহেশখালির দু’টি ভাসমান এলএনজি টার্মিনালে শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে।
ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে শনিবার গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শুক্রবার রাতে এ মন্ত্রণালয়ের তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,ঝড়ের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত গ্যাস সরবরাহ করা হবে। তবে এ ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, মেগনাঘাট, হরিপুর এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকতে পারে। তবে পরিস্থিতি বিবেচনায় আংশিক চালু রাখাও হতে পারে।
এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে বলেছেন, অতিদ্রুত গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে।
আরও পড়ুন :
- বাঁশখালী উপকূলের দেড় লাখ মানুষ ঘূর্ণিঝড় মোখার আতঙ্কে
- বিদেশে প্রেমিক : বিয়ের দাবিতে কিশোরীর অবস্থান বাড়িতে
- সুদান থেকে দেশে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি
- রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা, ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত
- যুক্তরাজ্যে তিনজন এর ডিএনএ নিয়ে একটি শিশুর জন্ম
- ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে সেন্টমার্টিন ছাড়ছেন স্থানীয়রা
- স্ত্রীকে ইভ টিজিংয়ে বাধা দেওয়ায় প্রাণ গেলো স্বামীর
- রুপগঞ্জে শিক্ষকদের বিরুদ্ধে নকল সরবরাহের অভিযোগ
- মুরগি ও চিনির বাজার অস্থির কাঁচা মরিচ এর ডাবল ‘সেঞ্চুরি’
- পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
- অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ‘মোখা’, আঘাত হানতে পারে যে গতিতে
