সারাদেশে এবং ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সারাদেশে সন্ধ্যা ৬টা পর্যন্ত দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এ সময় আংশিক মেঘলাসহ অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে।
এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়;
রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও খুলনা বিভাগের দু-য়েক জায়গায়
অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথায় কোথায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি আকারে অবস্থান করছে।
আরও পড়ুন :
- প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান
- জমি লিখে নিয়ে বৃদ্ধ বাবা-মাকে বাড়িছাড়া করলেন ছেলেরা!
- সন্ধ্যা পর্যন্ত দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৪২
- বাজার নিয়ন্ত্রণে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি
- সরকারের বেঁধে দেয়া দরে পণ্য বিক্রি না করায় ২ ব্যবসায়ীকে জরিমানা
