চুয়াডাঙ্গার দর্শনায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা দর্শনা থানাধীন হিজলগাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরিয়ান একই গ্রামের খতিব মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকাল ৯টার দিকে সবাই কাজে ব্যাস্ত ছিলো। আরিয়ান খেলা করছিলো সে সময়। পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। তারা আরও জানান, দীর্ঘ সময় খোঁজাখুঁজি পর শিশুটিকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। খেলার ছলে সবার অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায় কেও যানতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, খেলতে যেয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত হয়েছে। এ বিষয় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ
