ঈদগাঁও ধলেশ্বরী নদীতে দেশীয় পোনা অবমুক্ত

কক্সবাজারের ঈদগাঁওর ধলেশ্বরী নদীতে এবার দেশীয় পোনা অবমুক্ত করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর এ নদীতে ১শ গ্রাম ওজনের আট হাজার পিস দেশীয় পোনা অবমুক্তকালীন সময়ে উপস্থিত ছিলেন- জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি,বিএনপি নেতা মামুন সিরাজুল মজিদ,সাবেক যুবনেতা আজম গীরসহ জেলা,উপজেলা মৎস্য অফিসার, রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ ও মেম্বারগণ।

এসময় আগামী দুই মাস কারেন্ট জালসহ সকল প্রকার জাল দিয়ে মাছ না ধরার অনুরোধও করা হয়।

এনএএন টিভি / হেনা সাগর

Share this news as a Photo Card