১২/০২/২০২৫ ইং রোজ বুধবার বেলা ১১ ঘটিকার সময় চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নয়ানীলক্ষীপুর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী ” জামিলায়ে মহিলা দাখিল মাদ্রাসা”র ২০২৫ শিক্ষা বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও নতুন ছবক দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব খলিলুর রহমান পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মহোদয় জনাব উম্মে সালমা নাজনীন তৃষা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মোস্তফা কামাল, হাইমচর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ আহসানুল হক,প্রতিষ্ঠানের সুপার জনাব মাওলানা মোঃ শাহআলম,প্রতিষ্ঠানের দাতা সদস্য জনাব মোঃ জামশেদ আলম পাটওয়ারী, ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোঃ ইব্রাহিম পাটওয়ারী। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী মৌলভী জনাব মাওলানা হাফেজ মোঃ নাজিম উদ্দীন ও মাওলানা মোঃ জসীম উদ্দীন সহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম (শফিক) পাটওয়ারী। পুরষ্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
এনএএন টিভি/ মো:কামরুল ইসলাম

2 Replies to “জামিলায়ে মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নতুন ছবক দান অনুষ্ঠান”
Comments are closed.