পাইকগাছায় স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভা অনুষ্ঠিত

স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ খুলনার পাইকগাছা উপজেলা শাখার নবগঠিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাইকগাছার সরল নবপল্লীতে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি মনোহর চন্দ্র সানা’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা স্বামী বিবেকানন্দের নীতি আদর্শ মেনে নতুন প্রজন্মকে বাংলা, সংস্কৃত ভাষার শুদ্ধ উচ্চারণ সহ ইংরেজি ভাষা শেখানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। তারা বলেন, সঠিক জ্ঞান চর্চা, শিষ্টাচার মানুষের চরিত্র গঠন করে। বিবেকানন্দের আদর্শ মানবজাতিকে তার অন্তর্নিহিত দেবত্ব শিক্ষা দেয়া এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তা কীভাবে কাজে লাগাতে হয় তা শেখানো। বক্তারা আরো বলেন, আমাদের শিশুরা ভবিষ্যতে সঠিক ভাবে পবিত্র গ্রন্থ গীতা, বেদ মন্ত্র উচ্চারণ করতে পারে তাহার ব্যবস্থা করা আবশ্যক। আমরা আমাদের সন্তানদের কে শিশুকাল থেকে প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনে সুশিক্ষা, শিষ্টাচার, নীতি নৈতিকতা শিক্ষায় উদ্বুদ্ধ করে দেশ, সমাজ ও মানবকল্যাণে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান। সভায় নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য পাইকগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপদেষ্টা শ্রী রমেন্দ্রনাথ সরকার, বীরমুক্তিযোদ্ধা অব. রণজিৎ কুমার সরকার, অব. শিক্ষক দিলীপ কুমার দাশ, অ্যাড. অজিত কুমার মন্ডল, নবগঠিত সভাপতি অব. প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর বাছাড়, সহ সভাপতি নিহার রঞ্জন গোলদার ও নন্দলাল ঘোষ, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক বিমল কুমার সরকার, সহ সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ বিমল কৃষ্ণ সরদার, সহ কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার সানা, সাংগঠনিক সম্পাদক জীবেশ চন্দ্র রায়, দপ্তর সম্পাদক শ্যামাপদ সানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিভাসেন্দু সরকার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিভূতি ভূষণ সরদার, স্বাস্থ্য ও চিকিৎসক বিষয়ক চিকিৎসক পূর্ণ চন্দ্র মন্ডল, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমার রায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক নয়ন মনি বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য মনোহর চন্দ্র সানা, জগন্নাথ সানা, সুনীল কুমার মন্ডল, পার্থ প্রতিম বাছাড়, অমিয় কুমার বাছাড় প্রমুখ।

এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন

Share this news as a Photo Card