কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিতর্কিত ও মেয়াদ উত্তীর্ণ দাবি করে এই কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি ত্যাগী নেতাকর্মীরা।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে শহরের এনএস রোড সংলগ্ন কারামায় চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। উক্ত সংবাদ সম্মেলনে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপুসহ বিএনপির সাবেক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দু। এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ পুনর্বাসনসহ নানা কারণে বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটি বিতর্কিত হয়ে পড়ার পাশাপাশি এই কমিটির মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে। তাই এই কমিটি বাতিল করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি দেয়ার আহ্বান জানান তারা।
এনএএন টিভি / মোঃ মুনজুরুল ইসলাম
