চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে ১১ জন দগ্ধ

চট্টগ্রাম নগরের বাহির সিগন্যাল এলাকায় একটি ভবনে গ্যাস বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে বাহির সিগন্যাল টেকবাজার সড়ক ওসমান গনি ভবনের তৃতীয় তলায় গ্যাস বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে চান্দগাঁও থানা-পুলিশ।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক একটার দিকে হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ হয়। পরে আগুন দেখে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, ভবনের তৃতীয় তলায় চারটি ফ্ল্যাটে তিনটি পরিবার ছিল।

এ ঘটনায় আহত ১১জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আটজনের নাম জানা গেছে। এরা হলেন নাজির মিয়া (৪০), মো. শামসুদ্দিন (৩৫), মো. রিমন (১৮), মো. শাম্মি (১৯) ও দিপালী (৩০) এবং তিন শিশু মো. রাসেল (১২), মো. মুনসাত (১২) ও মো. হোসাইন (৬)।

Share this news as a Photo Card