রাঙামাটিতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রাঙামাটির পৃথক দু’টি স্থানে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২ মে) সকালে জেলার বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় বজ্রপাতে মুসলিমক বাহারজান (৫৫) নামের একজনের মৃত্যু হয়। এছাড়াও বজ্রপাতে ১ টি গবাদি পশুও মারা যায়।
অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে রাঙামাটি শহরের সিলেটি পাড়া এলকায় কাপ্তাই হ্রদে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মো. নজির (৫০) গুরুতর আহত হলে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর বলেন, মো. নজিরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শরীরে তেমন দাগ বা ক্ষত দেখা যায়নি। তিনি কী কারণে মারা গেছেন, সেটি নিশ্চিত নয়।

Comments are closed.