রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেরাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। এখন মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, ‘আগুনের ভয়াবহতা দেখে আশেপাশর ফায়ার স্টেশন থেকে ইউনিট আনা হয়। আগুন এখন নিয়ন্ত্রণে। আগুনের প্রাথমিক কারণ জানা যায়নি। কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও এখনো জানা যায়নি।’
মার্কেটে ফায়ার সেফটি নাই উল্লেখ করে তিনি বলেন, ‘এই ভবন এর আগে আগুনের জন্য ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছিল ফায়ার সার্ভিস থেকে। অগ্নি নির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না।’
জানা গেছে, ভবনের ৫ম তলার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ভবনের অন্যান্য ফ্লোরে থাকা দোকানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনাবহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে দোকানদারদের ভবন থেকে নেমে আসার আহ্বান জানানো হয়। তারা যাতে অগ্নি নির্বাপন কাজ সহজে করতে পারে সেজন্য সহযোগিতা চাওয়া হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এর কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের ১১টি ইউনিট কাজ করে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।
