ঝিনাইদহের শৈলকুপায় স্ত্রী হত্যার অভিযোগে ঘাতক স্বামী রইচ উদ্দীন মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
রইচ শৈলকুপার চর ত্রিবেনী গ্রামের আজিজ মন্ডলের ছেলে।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, স্ত্রী নাজমা খাতুনকে হত্যার পর রইচ মন্ডল পালিয়ে ছিল।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার মধ্য রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
ওসি আরো জানান, রবিবার মধ্য রাতে শৈলকুপার পদমদি গ্রামে স্ত্রী নাজমা খাতুনকে হত্যা করে স্বামী রইচ মন্ডল।
পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরে তাকে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে রইচ মন্ডল স্বীকার করেছে।
এরপর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- মেয়াদোত্তীর্ণ ওষুধ ও উন্মুক্ত মেডিকেল বর্জ্য রাখায় এক লাখ টাকা জরিমানা
- বাবার সহকর্মীদের গণধর্ষণে অন্তঃসত্ত্বা দুই কিশোরী বোন
- অস্ট্রেলিয়ার শিশু পরিচর্যা কর্মীর বিরুদ্ধে ১৩৬ ধর্ষণের অভিযোগ
- বিকাশে প্রতারিত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট
- চীনে ভারী বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ২৭
- প্রয়াত বাবার এক সপ্তাহ পর চলে গেলেন অভিনেতা ক্লাউড
- লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
- ফেনী রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
- বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
- বিএনপি ঢাকা অবরোধ করতে গিয়ে পালিয়েছে: তথ্যমন্ত্রী
- বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরায় প্রবেশের ক্ষেত্রে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক

Comments are closed.