শেরপুরের নকলা উপজেলার বারমাইশা বাজারে কারিগর মানিক মিয়া এবার ৪০ প্রকার মিষ্টি , ১২ প্রকার দুধের ছানা পায়েস, তৈরি করে সারা ফেলেছেন অত্র এলাকায় একসময় মানিক মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর নিমতলা একটি মিষ্টির দোকানে কর্মচারী ছিলেন । ১২ বছর সেখানে কাজ করার পর নিজেই এখন বারমাইশা নকলাতে গড়ে তুলেন নিজের দোকান তিনি প্রতিদিন রস গোল্লা, ছানার পায়েস, দই, কাচা গোল্লা, বড়পি,পন্স মিষ্টি, ঘিয়ে ভাজা চমচম , রস মালাই সহ ৪০ প্রকার মিষ্টি ও ১২ প্রকার দুধের মুখরোচক মিষ্টান্ন তৈরি করছেন । প্রতিদিন ছানায় পায়েস ও মিষ্টি মিলে ১০ মন করে বিক্রি করছেন মানিক । অনেকেই অগ্রিম টাকা দিয়ে মিষ্টির বায়না করছেন । ২ দিন আগে ছানার পায়েস শেরপুরে জিআইপি পণ্য হিসাবে ঘোষণা করছেন সরকার। মানিকের দোকানে প্রতিদিন ভিড় থাকছে মিষ্টি কেতাদের ।
এনএএন টিভি / ইউসুফ আলী মন্ডল
