প্লাস্টিক ও রাবারের স্যান্ডেলের ওপর আরোপ করা ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে পাদুকা প্রস্তুতকারক সমিতি।
মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
দাবির পক্ষে তাদের যুক্তি, তুলনামূলক কম দামের প্লাস্টিক ও রাবারের তৈরি স্যান্ডেলের ওপর ১৫ শতাংশ ভ্যাট আদায় করায় ছোট ছোট কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ এতে উৎপাদন খরচ বাড়ছে। কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়েছে।
২০১৬ সালে প্লাস্টিক ও রাবারের তৈরি স্যান্ডেলের ওপর ভ্যাট অব্যাহতি দেয়া হয়, যা চলতি বছরের জানুয়ারিতে প্রত্যাহার করা হয়। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও তা বহাল রাখার কথা জানানো হয়েছে।
এ অবস্থায় প্রতি জোড়া ১৫০ টাকা মূল্যসীমা পর্যন্ত হাওয়া প্লাস্টিক ও রাবারের স্যান্ডেলে মূসক বা ভ্যাট অব্যাহতি সুবিধা পুনর্বহালের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

One Reply to “কম দামি স্যান্ডেলে ১৫% ভ্যাট তুলে দেওয়ার দাবি”
Comments are closed.