(২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত ১টার দিকে কবিরপুর রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনাটি ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও কাঁসা-পিতলের বাসনপত্র লুট করে নিয়ে যায়।
প্রতাপ কুমার সরকার জানান, রাত ১টার দিকে ক্রিকেট খেলা শেষ করে খাবার খাচ্ছিলেন তারা। সে সময় একদল ডাকাত বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা প্রতাপ কুমারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও কাঁসা-পিতলের থালা-বাসন লুট করে নিয়ে যায়।
