চুয়াডাঙ্গায় এক সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে শিলা খাতুন (২৩) নামের এক গৃহবধূকে হত্যার পর রেললাইনে ফেলে গেছে অজ্ঞাত দুর্বত্তরা।
সোমবার (২১ অক্টোবর) সকালে মুন্সিগঞ্জ রেল স্টেশনের অদুরে রেললাইনের উপর শিলার লাশ দেখে স্থানীয়রা৷
নিহত শিলা খাতুন আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের রাসেলের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন।
মুন্সিগঞ্জ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) সুবল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই সুবল কুমার নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, রাতে শ্বশুর বাড়িতে কোন বিষয়ে গণ্ডগোল হয় শিলার সঙ্গে। রাত ৪ টার পর থেকে শিলা খাতুন পাওয়া যাচ্ছিল না। সকালে রেললাইনের উপর লাশ দেখতে পাই স্থানীয়রা। তার শরীরে ধারাল অস্ত্রের আঘাতের জখম রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যার পর লাশ রেললাইনে ফেলে রাখা হয়।
তিনি আরো জানান,  ঘটনাস্থল রেল পুলিশের অধীনে হওয়াই  রেলওয়ে পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে।  রেল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করবে।
এনএএন টিভি/ শামসুজ্জোহা পলাশ