ঢাকায় ৬ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি

বৃষ্টির পানি রাস্তায় জমে থাকায় তৈরি হয়েছে গাড়ির জট। রাজধানীর কাজীপাড়া এলাকায়। আজ বুধবার সকাল সাড়ে সাতটায়
বৃষ্টির পানি রাস্তায় জমে থাকায় তৈরি হয়েছে গাড়ির জট। রাজধানীর কাজীপাড়া এলাকায়। আজ বুধবার সকাল সাড়ে সাতটায় ছবি: মাসুদ আলী

এদিকে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। আজ সারা দিনই বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর।

রাজধানীর কাজীপাড়া এলাকার মেট্রোস্টেশনের প্রবেশপথের সামনে জমেছে বৃষ্টির পানি। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে
রাজধানীর কাজীপাড়া এলাকার মেট্রোস্টেশনের প্রবেশপথের সামনে জমেছে বৃষ্টির পানি। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকেছবি: মাসুদ আলী

পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে না বলে জানান আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর। তিনি বলেন, আসলে একটি গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে।

রাজধানীর বিজয় সরণী এলাকার সড়কে বৃষ্টির পানি। আজ বুধবার সকাল পৌনে সাতটার দিকে
রাজধানীর বিজয় সরণী এলাকার সড়কে বৃষ্টির পানি। আজ বুধবার সকাল পৌনে সাতটার দিকেছবি: সাইফুল সামিন

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ইতিমধ্যে বগুড়াসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে।

রাজধানীর শাহজাহানপুর এলাকার সড়কে জমে গেছে বৃষ্টির পানি। আজ বুধবার সকাল পৌনে সাতটার দিকে
রাজধানীর শাহজাহানপুর এলাকার সড়কে জমে গেছে বৃষ্টির পানি। আজ বুধবার সকাল পৌনে সাতটার দিকেছবি: ফাতেমা-তুজ-জোহরা

বৃষ্টি ৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটারের মধ্যে হলে তাকে ভারী বৃষ্টি বলা হয়।

বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের এই প্রবণতা ৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কমবেশি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর।