ঘূর্ণিঝড় হামুনের কারণে দেশের সব সমুদ্রবন্দর এ বিপদ সংকেত জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর।
এরপর বিপদ সংকেত নামিয়ে সমুদ্রবন্দর ৪ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়। সবশেষ সব ধরনের সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়টি এরইমধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,
সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
তবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে আজ সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ ঘোষণার ২২ ঘণ্টা পর নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ।
বুধবার সকাল ৮টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
তিনবিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়ে আবহাওয়া অফিস জানায়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি এ বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এছাড়া সারাদেশে মেঘলা আকাশসহ কোথাও কোথাও রোদের দেখা কম মিলতে পারে।
আরও পড়ুন :
- নরসিংদীর কৃতি সন্তানদের অর্জন উদযাপন ও সম্মাননা ক্রেষ্ট প্রদান
- ঘূর্ণিঝড় হামুনের পর যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- খালেদা জিয়ার চিকিৎসায় আমেরিকা থেকে চিকিৎসক আসছেন
- ‘যারা পেছন থেকে কলকাঠি নাড়ায়, তারা বেইমানদের ব্যবহার করে, কিন্তু রাখে না’
- বিএনপি আন্দোলন করবে করুক, কিন্তু দুর্বৃত্তায়ন করলে ছেড়ে দেব না: প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ডেমরায় ডিবি পরিচয়ে সাড়ে ৩৬ লাখ ডাকাতির ঘটনায় গ্রেফতার ২
- ছাত্রকে বলাৎকারের পর কাউকে না বলতে কোরআন ছুঁয়ে শপথ করান শিক্ষক
- ‘জেসমিনের মৃত্যু নিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির প্রতবেদন অস্পষ্ট, সন্তোষজনক নয়’
- দুপুরে নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
- আওয়ামী লীগ এর শান্তি ও উন্নয়ন সমাবেশ কাল
- সাড়ে ৫৫ কেজি সোনা চুরির মামলার প্রতিবেদন ২২ নভেম্বর
- ভাড়া বাসায় ২ বান্ধবীর রহস্যজনক মৃত্যু, অসুস্থ ৪
- ‘খাদ্যপণ্য নিয়ে সিন্ডিকেট করলেই ব্যবস্থা’
