নরসিংদীর কৃতি সন্তান কন্ঠ শিল্পী আসমা জাহান দেশ- বিদেশে সংগীত পরিবেশন

নরসিংদীর কৃতি সন্তান আর্ন্তজাতিক খ্যাতিমান কন্ঠ শিল্পী অর্পূব সুন্দরী আসমা জাহান আমেরিকার নিউইয়র্কে দুটি অনুষ্ঠানে

সংগীত পরিবেশন করে দেশ- বিদেশে মঞ্চ মাতিয়ে তুলে লাখো ভক্ত দশর্কের মন জয় করে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানাগেছে, নরসিংদীর একজন গুনী আলোকিত দেশ বরণ্য আর্ন্তজাতিক খ্যাতিমানের জনপ্রিয় সংগীত শিল্পী

অর্পূব সুন্দরী আসমা জাহান কন্ঠ শিল্পী হিসেবে দেশে-বিদেশে সংগীত পরিবেশন করে বিরাট সুনাম অর্জন করে

সারা বিশ্বে লাখো ভক্ত দশর্কের মন জয় করে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন ।

তিনি সমাজ কল্যান মন্ত্রনালয় থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত সচিত্র বাংলা কালচারাল সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সুর ডিঙ্গি মাল্টিমিডিয়ার চেয়ারম্যান।

নরসিংদীর কৃতি সন্তান কন্ঠ শিল্পী আসমা জাহান দেশ- বিদেশে সংগীত পরিবেশন  নরসিংদীর কৃতি সন্তান কন্ঠ শিল্পী আসমা জাহান দেশ- বিদেশে সংগীত পরিবেশন

আমেরিকার নিউইয়র্কে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের নিয়মিত সংগীত শিল্পী হিসেবে আসমা জাহান খ্যাতি অর্জন করেছে।

অর্পূব সুন্দরী আসমা জাহান ছোট সময় থেকেই বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে ব্যাপক সুপরিচিতি লাভ করে জনপ্রিয়তা শীর্ষে রয়েছে।

বিটিভি,রেডিও সহ শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পী হিসেবে বহু সম্মাননা পেয়েছেন।

তিনি ওয়াল্ড হিউম্যান রাইস এর পক্ষ এ্যাওয়ার্ড লাভ করেছেন।

বর্তমানে আমেরিকার নিউইয়র্কে বাংলাদেশ মার্চেন্ট এসোসিয়েশন ইনক এর আয়োজনে ব্রুকলিনে বছরের সর্বশেষ ও সর্ববৃহৎ পথমেলা দুটি অনুষ্ঠানে

আমেরিকায় দেশ বরণ্য আর্ন্তজাতিক খ্যাতিমান কন্ঠ শিল্পী অর্পূব সুন্দরী আসমা জাহান সংগীত পরিবেশন করে

আড়োলন সৃষ্টি করে মঞ্চ মাতিয়ে ঝড় তুলেছেন। তার দিন দিন জনপ্রিয়তা বাড়ছে।

তিনি আমেরিকার নিউইর্য়াক এর দুটি প্রোগ্রামে সংগীত পরিবেশন করে নরসিংদীর ভাবমর্তি উজ্জল করায়

দেশের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ এর মাধ্যমে অভিন্দন এর ঝড় উঠেছে।

দেশ বরণ্য সংগীত শিল্পী আসমা জাহান বলেন, আমার এ অর্জন প্রিয় নরসিংদী বাসীর জন্য উৎর্সগ করিলাম।

তিনি আরো বলেন,সচিত্র বাংলা কালচারাল সংস্থার ও সুর ডিঙ্গি মাল্টিমিডিয়ার মাধ্যমে বিগত দিনে এলাকার দরিদ্র অসহায় মানুষের মধ্যে সাহায্য সহযোগিতা করে আসছি।

আগামী দিনে দেশবাসীর জন্য আরো ভাল কিছু করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

দেশের উন্নয়নের জন্য ভাল কাজের জন্য আমার, সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি

 

এনএএন টিভি