চবিতে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে প্রচারণায় ক্লীন ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা গড়ে তুলতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ক্লীন ক্যাম্পাসের পক্ষ হতে সচেতনতামূলক ফেস্টুন বসানো হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারী) সকালে এই কার্যক্রমে অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লীন ক্যাম্পাস সংগঠনের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, ক্লীন ক্যাম্পাসের ছাত্র উপদেষ্টা মো. মারুফ ইসলাম, সভাপতি তাহলিল সাকিফ, সাধারণ সম্পাদক উজমা হানিফা, আশিকুল ইসলাম, আজিম উদ্দিন মাসুম, সৈয়দ মোহাম্মদ আবির, মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ রিদওয়ান, ইয়াম রায়হান, ইকরাম ওয়াহিদ তোহা।

ক্লীন ক্যাম্পাসের ছাত্র উপদেষ্টা মো মারুফ ইসলাম বলেন, আমরা ভেবেছিলাম যদি ডাস্টবিন বসানো যায় তাহলে এই আবর্জনার সমস্যা সমাধান করা সম্ভব। কিন্তু আমরা ডাস্টবিন বসানোর উদ্যোগ গ্রহণের পরও শিক্ষার্থীরা অসচেতন বলে তা হয়ে উঠেনি। ফলে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে আমরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সচেতনতামূলক ফেস্টুন বসিয়েছি।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে সচেতনতা নিয়ে কাজ করে আসছে ক্লীন ক্যাম্পাসের সদস্যরা।

 

এনএএন টিভি