ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীর, কোটা সংস্কারের দাবিতে

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, আজ আপিল বিভাগের শুনানিতে শিক্ষার্থীদের পক্ষে রায় না আসলে কঠোর আন্দোলনে যাবেন তারা। একপর্যায়ে তারা দাবি পূরণ না হলে পুরো বাংলাদেশ অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন।

এ দিকে অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে রোগী বহনকারী গাড়ি ও জরুরি সেবার গাড়ি ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা।

এনএএন টিভি

Share this news as a Photo Card