চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে কলনী মোড়ে গত দুদিন আগে আগুনে পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত দুজন ব্যবসায়ীকে সহায়তা দিয়েছে রহনপুর পৌরসভা। শুক্রবার (২ আগষ্ট) সকালে রহনপুর কলোনি মোড়স্হ ক্ষতিগ্রস্হ দোকানের পাশ্ববর্তী এক দোকানে সহায়তা প্রদান করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও সাংবাদিক আসাদুল্লাহ আহমদ, পৌর কাউন্সিলর মোঃ ইউসুফ আলী, মোঃ নুরুল ইসলাম সিরাজ, সাবেক কাউন্সিলর মোঃ মোজাহার আলী প্রমুখ। ক্ষতিগ্রস্ত মুদি দোকানি তরিকুল ইসলাম কে চাউল, আটা, চিনি, তেল এবং সেলুন ব্যবসায়ী যতন কে নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়।
এ সময় মেয়র মতিউর রহমান খান আগামীতে জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে আরো সহায়তার আশ্বাস দেন।
